মানিকগঞ্জ প্রতিনিধি: শিবালয়ের বিশিষ্ট সমাজকর্মী উকিল উদ্দিন দর্জি ইন্তেকাল করেছেন। সোমবার সকাল পোনে ৮টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপালে মারা যান তিনি (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজীউন)।
তিনি শিবালয় উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক ভোরের পাতা পত্রিকার শিবালয় প্রতিনিধি, অনলাইন পত্রিকা টাইমটাচ এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এবং শিবালয় ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলামের পিতা ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।