সম্প্রতি বলিউডের জনপ্রিয়তা তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর বিয়ে সম্পন্ন হয়েছে। আর বিয়ের পরই এশিয়ার সেরা আবেদনময়ী নারী নির্বাচিত হলেন দীপিকা পাড়ুকোন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সদ্য বিবাহিত আরেক বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।
অর্থাৎ এ বছর এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী দীপিকা পাড়ুকোন।
দিন কয়েক আগে ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিত্তশালী ভারতীয় অভিনেতাদের তালিকায় স্থান পেয়েছেন দীপিকা। এ বার তার নামের সঙ্গে জুড়ে গেল আরও এক সম্মান।
এই সমীক্ষায় দীপিকার পরে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। তৃতীয় নিয়া শর্মা। এ ছাড়াও মাহিরা খান, আলিয়া ভাট্ট, সোনম কপূর, হিনা খান, ক্যাটরিনা কইফের মতো তারকারা রয়েছেন প্রথম দশ জনের মধ্যে।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পত্রিকা ইস্টার্ন আই-এর বার্ষিক জরিপে বিশ্বে ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ হিসেবে ফের এক নম্বরে এ বলিউড সুন্দরী। দর্শকের ভোটে পাঁচবার সেরা আবেদনময়ী নির্বাচিত হলেন দীপিকা। এখনো পূর্ণ তালিকা প্রকাশ করেনি ইস্টার্ন আই। তবে শীর্ষ পাঁচ আবেদনময়ীর নাম প্রকাশিত হয়েছে। আজ সন্ধ্যায় অথবা কাল পুরো তালিকা প্রকাশিত হবে।
এদিকে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নিয়া শর্মা। পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান রয়েছেন তালিকার চতুর্থ স্থানে আর পঞ্চম স্থানে রয়েছেন ভারতের ছোটপর্দার ‘ইয়ে রিশতা কিয়া খেলাতা হ্যায়’ তারকা শিবাঙ্গী যোশি। শীর্ষ ৫০ জন আবেদনময়ীর তালিকায় রয়েছেন টেলিভিশন তারকা হিনা খান ও নিতি টেইলর।
গত বছর ‘পদ্মাবত’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ভোটে হারিয়ে ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান-২০১৬’ নির্বাচিত হন প্রিয়াঙ্কা চোপড়া। আর এবার দীপিকা তার অবস্থান ফিরে পেলেন।



