
গ্র্যাচুয়িটির অর্থ এককালীন পাওয়ার দাবি জানিয়েছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা।
বুধবার ৩ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আমরা অনুমানিক ২৩৫ জন চিকিৎসক, কর্মকর্তা , সেবিকা ও কর্মচারী অবসর গ্রহণ করি। এবং আমরা গ্র্যাচুয়িটি বাবদ প্রায় ১৩১ কোটি ৩৫ হাজার টাকা পাই।অনেকেরই কমপক্ষে ৭ লাখ টাকা হতে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত হাসপাতালে কাছে বকেয়া রয়ে গিয়েছে।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের চার থেকে পাঁচ মাস পর পর 0.3% হারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পরিশোধ করছে।
বক্তারা বলেন, আমরা বিভিন্ন সময়ে মৌখিক ভাবে কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছি। এমনকি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এর সাথে সাক্ষাৎ করে আমাদের পরিণীতির কথা বলেছি কিন্তু তিনি এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই।
বক্তারা আরো বলেন, হাসপাতালে আর্থিক সমস্যা সমাধানের জন্য হাসপাতালে জায়গায় হলি ফ্যামিলির নাম নিয়ে তৈরি হয়েছিল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। কলেজ খরচ বাদে তারা কোটি টাকা সঞ্চয় করছে। এবং তারা এককালীন ৫০ থেকে ৬০ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। আর আমরা হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গ্র্যাচুয়িটি এর টাকা পাচ্ছি না।
এ সময় তারা প্রধানমন্ত্রীকে তাদের প্রতি দৃষ্টি দেওয়ার আবেদন জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শামসুদ্দিন আহমেদ, ডাক্তার অঞ্জলি গ মেজ, নুরুন্নাহার নার্গিস, শ্যামল কুমার সাহা প্রমুখ।


