
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বিদ্যুতায়িত হয়ে কৌশিক বিশ্বাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের রাউথপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৌশিক বিশ্বাস সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের রাউথপাড়া গ্রামে প্রবাসী সুভাষ বিশ্বাসের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক মীর মোঃ সাজেদুর রহমান জানান, শিশু কৌশিক পরিবারের লোকজনের অজান্তে ঘরের মধ্যে টেলিভিশন চালানোর জন্য বিদ্যুত বোর্ডের ফ্লাগ দিতে যায়।
এসময় অসাবধানতাবশত রোর্ডে আঙ্গুল ঢুকে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে শিশু কৌশিক মারা যায়। এতে ওই পরিবারের শোকের ছায়ো নেমে এসেছে।




