
স্টাফ করেসপন্ডেন্ট: “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা আগামী ৪-৬ অক্টোবর-২০১৮ রাজধানী ঢাকাসহ একযোগে দেশের সকল জেলা ও উপজেলায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা’র মাঠে এ মেলা আয়োজন করা হয়েছে। মেলায় থাকছে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা এছাড়া গাড়ি রেজিস্ট্রেশন, হজ রেজিস্ট্রেশন ও পাসপোর্টের সুবিধা পাওয়া যাবে তাৎক্ষনিকভাবে।
বুধবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা’র মাঠে উন্নয়ন মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব জানান ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মাদ ফেরদৌস খান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকালে ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলা উদ্বোধন করবেন। রাজধানী ঢাকায় আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ এবং আন্তর্জাতিক স্বীকৃতি ও সাফল্য, রূপকল্প ২০২১ ও ২০৪১- এর মাধ্যমে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক
বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন মেগাপ্রকল্প এবং দেশে বিনিয়োগ সম্ভাবনা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, গণমাধ্যমসহ দেশের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং বর্তমান সরকারের সময়ে তথ্য মন্ত্রণালয়ের উন্নয়ন ও সাফল্যের
বিষয়ে মেলায় জনগণকে অবহিত করা হবে। মেলায় তথ্য মন্ত্রণালয়ের ১১টি স্টল থাকবে। বিদেশে বাংলাদেশ দূতাবাসমূহেও এ মেলার আয়োজন করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, ৩দিন ব্যাপী এ মেলায় সরকারী বিভিন্ন দপ্তর সরকারী সেবা প্রদান করবেন। এরমধ্যে বিআরটিএ কর্তৃক ‘ওয়ান স্টপ’ সার্ভিসের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন প্রদান, ড্রাইভিং লাইলসেন্স নবায়ন,। পাসপোর্ট অধিদপ্তর মেলায় তাদের স্টল থেকে সরাসরি পাসপোর্টের আবেদন এবং পাসপোর্ট প্রদানের ফি সংগ্রহ করবেন। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের ২০১৯ সালের জন্য স্পট রেজিস্ট্রেশন করা যাবে। মেলায় অংশগ্রহণকারী সকল দপ্তর তাদের সেবা সংক্রান্ত আবেদন, মেলা থেকে সরাসরি গ্রহণ করবেন।
তিনি বলেন, মেলায় ঢাকা জেলার পাশাপাশি অন্যান্য সক জেলা ও বিভাগকে ব্রান্ডিং করা হবে এবং স্বতন্ত্র ভৌগোলিক বৈশিষ্ট্য, সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্ভাবনার আলোকে। জেলা ও বিভাগসমূহের স্বতন্ত্র বৈশিষ্ট্য এ মেলার মাধ্যমে প্রচার ও প্রদর্শন করা হবে দেশবাসী ও বেদেশী বিনিয়োগকারীদের নিকট। যা সকল বিভাগ ও জেলার সামগ্রিক উন্নয়নের সম্ভাবনা সম্প্রসারিত হবে।
চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় মোট ৩৩০টি স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে শিক্ষা মন্ত্রনাইয়ের ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি, কৃষি মন্ত্রণালয় ১৪টি, স্বাস্থ্য মন্ত্রনালয় ১০টি এবং যোগাযোগ মন্ত্রণালয় ৯টি স্টলে তাদের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করবে।
মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘রিয়েলিটি শো’, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কনসহ জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
সংসাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান প্রমুখ।




