উত্তর কোরিয়া সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

0
278

পরমাণু ইস্যুতে এখনও উত্তপ্ত উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র। আর তারই জের ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া গেছেন। সেখানে তিনি পরমাণু নিরস্ত্রীকরণ এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার দ্বিতীয় বৈঠকের অগ্রগতি নিয়ে দেশটির নেতা কিম জং উনের সাথে আলোচনা করবেন।

পম্পেও টোকিও থেকে উত্তর কোরিয়া রওনা হন রোববার। টোকিও থেকে পিয়ংইয়ং রওনা হওয়ার আগে পম্পেও তার টুইট বার্তায় বলেন, ‘আমার পরবর্তী গন্তব্য উত্তর কোরিয়া। সেখানে কিমের সাথে বৈঠক হবে। ট্রাম্প ও কিমের মধ্যেকার বিগত জুনের শীর্ষ সম্মেলনের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।’

উল্লেখ্য, পম্পেও তার একের পর এক সফরের প্রথমভাগে জাপান সফর করেন। সেখান থেকে উত্তর কোরিয়া হয়ে দক্ষিণ কোরিয়া ও চীন সফর করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here