ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ লেবার পার্টি। বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আবদুল মতীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। প্রধান আলোচক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভাপতিত্ব করবেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।





