আজ ১৩ মে ২০২৪ (সোমবার) বিকাল ৫.৩০টায় বিএনপির চেয়ারপার্সনের শুলশান অফিসে যুগপৎ আন্দোলনের লিয়াজো কমিটির সাথে বাংলাদেশ লেবার পার্টির ১১ সদস্যদের প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।
যুগপৎ আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান -এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য ১০ সদস্যরা হলেন-
বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, এডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, নির্বাহী পরিষদ সদস্য মো: জনি আহমেদ, মো: মাসুম চৌধুরী।
সভায় গনতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামের রূপরেখা ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করনীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রেস রিলিজ





