বর্নাঢ্য আয়োজনে চ্যানেল এস’ এর উদ্বোধন

0
97
আজ শুভ উদ্বোধন চ্যানেল এস

বর্নাঢ্য আয়োজনে ‘সব কথা সবার কথা’ বলার প্রত্যয় নিয়ে, সত্য ও সুন্দরের সন্ধানে শুরু হলো বাংলাদেশের প্রথম এ আই প্রযুক্তির ইউএইডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস- এর পথ চলা। ১২ জুন বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চ্যানেল এস এর বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন ঘোষণা করেন। সংবাদ ও বিনোদন ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি এতদিন পরীক্ষামূলক সম্প্রচারে ছিলো।

এ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক ক ম মোজাম্মেল হক, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, চ্যানেল এস’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুজিত চক্রবর্তীসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে পথ চলবে সানশাইন টেলিভিশন লিমিটেডের মালিকানাধীন চ্যানেলটি। অনুষ্ঠানের পাশাপাশি নির্ভীক, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করতে চায় চ্যানেল এস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here