শরীয়তপুরে অটোরিক্সা শ্রমিক লীগের প্রশিক্ষণ শুরু

0
104

সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছে বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগ। সকালে শরীয়তপুর জেলা থেকে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ও বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় জেলার শতাধিক শ্রমিক অংশ নেন।

শরীয়তপুর পৌরসভার তৃতীয় তলায় সকালে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান উজ্জ্বল, প্যানেল মেয়র মোঃ বাচ্চু বেপারী, বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগের সহ-সভাপতি সুমান্ত আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মো: মোশররফ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো: এনামুল হক উপস্থিত ছিলেন। প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সাকিল হোসেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগের সভাপতি মো: মোতালেব ঢালী। সঞ্চালনা করেন বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: সাঈদ মৃধা। মিডিয়া পার্টনার ছিলো চ্যানেল আই। শুধু শরীয়তপুর নয়, সারাদেশের মোট ৪০ জেলায় এ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। কর্মশালা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here