কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা পরিহার করার আহ্বান

0
123

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন ও সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী এক যৌথ বিবৃতিতে বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধে পরিবহন চলাচলে ব্যহত হচ্ছে। যার ফলে লক্ষ লক্ষ শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সারা বাংলাদেশে ৭০ লক্ষ পরিবহন শ্রমিক রয়েছে। দৈনিক তাদের ১ হাজার করে মজুরী ধরা হলে দৈনিক ৭০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। এতে পরিবহন শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আমারা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের আন্দোলনের সুবিধা নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশে অরাজকতা সৃষ্টি করছে। এবং নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করে সরকারের কাঁধে দোষ চাঁপিয়ে দিচ্ছে। আমরা কোটা সংস্কারের পক্ষে কিন্তু মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে না। নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোটাসংস্কার আন্দোলনের নামে দেশব্যাপী সহিংসতা পরিহার করার জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here