কোটা আন্দোলনকারীদের ১৫৮ সদস্যের বর্ধিত সমন্বয়ক কমিটি

0
82

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন করে ১৫৮ সদস্যের বর্ধিত সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকালে ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে সমন্বয়ক রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্যবিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।এতে আন্দোলনের সুবিধার্থে সামনের দিনে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলে উল্লেখ করা হয়েছে। নতুন বর্ধিত এই কমিটিতে সমন্বয়ক হিসেবে ৪৯ জন এবং সহ-সমন্বয়ক হিসেবে ১০৯ জন শিক্ষার্থীকে পদায়ন করা হয়।

এর আগে ৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৬৫ সদস্যবিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করেছিল ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here