বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ রোববার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত রয়েছেন—দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।




