বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সানোয়ার জাহান ভূঁইয়া।
সচিব পদে পদোন্নতির পর তাকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে, পিএসসির সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এজন্য আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।




