জামায়াত কার্যালয়ে জাতিসংঘের সমন্বয়ক

0
69

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ও জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক উপদেষ্টা হুমা খান।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। দলটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে জামায়াতের সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয়ে জানতে চান জাতিসংঘের প্রতিনিধিরা। জামায়াত আমির সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ ও মুহাম্মদ শাহাবুদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here