নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ দুই ডাকাত আটক

0
69

সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার (২৬-১০-২০২৪) ভোর রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মোঃ মনির হোসেন ব্যাপারী ও মাদক ব্যবসায়ী মোঃ রাসেল’কে আটক করা হয়। এ সময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশী করে ০১টি দেশীয় রিভালবার, ৫ টি রাম-দা, ০৩ টি ক্রীজ, ০১ টি ড্রেগার, ০২টি বল্লম, ০৩ টি দা, ০১ টি চাবুক, ০১টি চাইনিজ হেমার, ০২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

উক্ত অভিযানে ভোলা সদর থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, কল্যাণমূলক ও জনবান্ধব রাষ্ট্র গঠনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here