দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ফিরেছেন বামহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক করা অফস্পিনার নিশান পেইরিসকেও দলভুক্ত করা হয়েছে।
এম্বুলদেনিয়া সর্বশেষ টেস্ট খেলেছিলেন দুই বছরেরও বেশি সময় আগে। বাদ পড়েছেন অফস্পিনিং বোলিং অলরাউন্ডার রামেশ মেন্ডিস। নিউজিল্যান্ড সিরিজে সুযোগ না পাওয়া পেসার কাসুন রাজিথাও দলে ফিরেছেন। সর্বশেষ মার্চে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন তিনি। ডারবানে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৭ নভেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু ৫ ডিসেম্বর।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাডা ফার্নান্ডো, সাদিরা সামারাবিক্রমা, প্রবাথ জয়াসুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বুলদেনিয়া, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, জেরাল্ড কোয়েটজে, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ত্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইন।





