অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের উদ্বেগগুলো ভারত তেমন গুরুত্ব দেয়নি, যদি দিতো তাহলে পরিস্থিতি এমন হতো না।
আজ শনিবার রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ’ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার বাংলাদেশের গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে ভারতের সব অমিমাংসিত ইস্যুর সমাধান করা হলেও বাংলাদেশেরগুলোকে প্রাধান্য দেওয়া হয়নি। তিনি বলেন, আমরা কারও জন্যে হুমকি না, কেউ আমাদের জন্যে হুমকি হোক, সেটা আমরা চাই না। গত ৫ আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কের রুপ বদলেছে।





