সৌরবিদ্যুৎ প্রকল্পে এডিবিরি কাছ থেকে আড়াই কোটি ডলার পাচ্ছে জুলস পাওয়ার। ময়মনসিংহের মুক্তাগাছায় ২০ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জুলস পাওয়ার লিমিটেডকে ২ কোটি ৪৩ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক।
এ বিষয়ে একটি ঋণচুক্তি হওয়ার কথা জানিয়ে এডিবি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেডের’ (এমএসইএল) অধীনে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ হবে। সেই কেন্দ্রে বছরে ৩৭ দশমিক ৯ গিগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎকেন্দ্রটি সৌরভিত্তিক হওয়ায় বছরে ১৮ হাজার ৩৪৪ টন কার্বন নিঃসরণ এড়ানো সম্ভব হবে।
এডিবি বলছে, বিদ্যুৎকেন্দ্রটি সৌরভিত্তিক হওয়ায় বছরে ১৮ হাজার ৩৪৪ টন কার্বন নিঃসরণ এড়ানো সম্ভব হবে। মুক্তাগাছার নিমুরিয়ায় ৭৫ একর পতিত জমিতে এই প্রকল্প গড়ে তোলা হবে। চুক্তি অনুযায়ী, ঋণের ২ কোটি ৪৩ লাখ ডলারের মধ্যে এক কোটি ৫৫ লাখ ডলার এডিবি সরাসরি দেবে। বাকি ৮৮ লাখ ডলার দেওয়া হবে এডিবি পরিচালিত বিশেষ একটি তহবিল থেকে।
মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেডের ওয়েবসাইটের তথ্য অনুাযায়ী, মুক্তাগাছার নিমুরিয়ায় ৭৫ একর পতিত জমিতে এই প্রকল্প গড়ে তোলা হবে। এ কেন্দ্রের বিদ্যুৎ সরাসরি যুক্ত হবে জাতীয় গ্রিডে। বাংলাদেশে জ্বালানি ব্যবসা করতে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় জুলস পাওয়ার। ইতোমধ্যে একটি ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে তাদের।




