প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি

0
65

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২২’ পুনর্মূল্যায়নের জন্য ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খাদিজা তাহেরা ববি সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমকে আহ্বায়ক এবং তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞাকে সদস্য-সচিব করে এই কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে বিভিন্ন সংস্থার সচিব, মহাপরিচালক, প্রধান তথ্য কর্মকর্তাসহ গণমাধ্যম নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here