রাজধানী ঢাকার সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।
ধানমন্ডি থানার কর্তব্যরত অফিসার সাব্বির হায়দার এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’





