যমজ সন্তান চান কিয়ারা

0
53

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গত শুক্রবার সামাজিক মাধ্যমে এমনই ইঙ্গিত দেন তিনি। সে সময় একজোড়া বাচ্চাদের মোজার ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, ‘আমাদের জীবনে সবচেয়ে মিষ্টি উপহার খুব তাড়াতাড়ি আসতে চলেছে।’

এদিকে কিয়ারা-সিদ্ধার্থের ঘরে প্রথম সন্তান আসার খবর পেতেই খুশিতে ভাসছে তাদের অনুরাগীরা। এমন সময়ে আলোচনায় কিয়ারার এক সাক্ষাৎকার।

সেই সাক্ষাৎকারে কিয়ারাকে উপস্থাপক জিজ্ঞাসা করেছিলেন, ‘যদি আপনার যমজ সন্তান হয়, তাহলে আপনি কী রকম কম্বিনেশন পছন্দ করবেন? দুটি মেয়ে, দুটি ছেলে, নাকি একটি ছেলে এবং একটি মেয়ে?’ প্রশ্নে কিয়ারা উত্তর দেন, ‘আমি কেবল দুটি সুস্থ সন্তানের জন্ম দিতে চাই যা ঈশ্বর আমাকে উপহার দেবেন।’

সাক্ষাৎকারে সেই ভিডিওটি দেখে অনেক ভক্ত মনে করছেন, কিয়ারা নিশ্চয়ই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন!নেটিজেনরা তা শেয়ার করে বলছেন, কিয়ারা ও সিদ্ধার্থের যমজ সন্তান হবে।

একজন মন্তব্য করেছেন, ‘যদি ওর যমজ সন্তান হয়, তাহলে তা খুবই মজার হবে।’ আর একজন লেখেন, ‘ওর সুস্থ গর্ভাবস্থা এবং সুন্দর, সুস্থ যমজ সন্তানের জন্য শুভকামনা করি।’ আর একজন লেখেন, ‘আমি ওর যমজ সন্তানের জন্য শুভকামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here