সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেছেন সেনাবাহিনী প্রধান

0
55

শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৩ মার্চ) সকালে তিন দিনের সফরে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সোমবার (৩ মার্চ) তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়াও, সেখানকার জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষীদের নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক সেনাপ্রধানের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।

আইএসপিআর আরও জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। এছাড়াও, ২০১৪ সাল থেকে অদ্যাবধি ৯ হাজার ৯৬১ জন সেনাসদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন এবং আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় ১১ জন সেনাসদস্য জীবন উৎসর্গ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here