আমরা চারটা ফাইনাল খেলছি : রাসেল

0
82

গতকাল ইডেনে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৫ বলে ৫৭ রান করেন আন্দ্রে রাসেল। তার ব্যাটে ভর করেই লড়াই করার মতো পুঁজি পায় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতিয়ে রাসেল জানালেন, চারটি ফাইনাল খেলতে নেমেছেন তারা।

রাসেল যখন ব্যাটিংয়ে নামেন তখন বেশ চাপেই ছিল কলকাতা। সেখান থেকে দ্রুত রান তুলেন এই হার্ডহিটার। তার দুর্দান্ত ফিফটিতে ২০০ রানের মাইলফলক স্পর্শ করে দল। যা ডিফেন্ড করেন বোলাররা।

এই জয়ে আসরে টিকে রইল কলকাতা। তাই সব ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন রাসেল। তিনি বলেন, ‘এই ম্যাচের গুরুত্ব আমরা সবাই জানি। চারটা ফাইনাল খেলতে নেমেছি আমরা। বাকি সব কিছু বাদ দিয়ে শুধু জেতাই লক্ষ্য এখন আমাদের। সেটা করতে পেরেছি। পুরো দল ভালো খেলেছে।’

প্রথম ৯ বলে মাত্র ২ রান করেছিলেন রাসেল। সেখান থেকে ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। নিজের এমন রোলার কোস্টার ইনিংস নিয়ে রাসেল বলেন, ‘আমি কখনও ডট বল নিয়ে ভাবি না। কারণ জানি বড় শট খেলতে পারব। এই পিচে প্রথম থেকেই রান তোলা কঠিন ছিল। সেই কারণেই সময় নিচ্ছিলাম। সেটা কাজে লেগেছে।’

‘শেষ দিকে রিংকু বড় শট খেলে। অনেক ম্যাচ খেলেছি। জানি কোন বোলারকে মারার জন্য বেছে নেওয়া উচিত। স্কোরবোর্ডে আমি কখনও ৫ ওভার দেখি না, আমি দেখি ৩০ বল। ভেবে নিই এর মধ্যে ১৫টা বল খেললেও ৪০ রান করে দিতে পারি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here