বাংলাদেশের ভক্তদের জন্য শমিত সোমের বার্তা

0
49

আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই কানাডা প্রবাসী শমিত সোমের অভিষেক হতে যাচ্ছে। একইদিনে ঘরের মাঠে প্রথমবারের মতো খেলতে নামবেন ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীও। তার আগে কানাডা থেকে পুরোদস্তুর বাঙালি শমিত ভক্তদের জন্য বার্তা দিয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওবার্তায় শমিত বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি। সবাইকে তাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। ধন্যবাদ তাদেরকে যারা প্রক্রিয়া দ্রুত করতে সাহায্য করেছেন আর একে (বাংলাদেশের হয়ে খেলা) সম্ভব করে তুলেছেন। ধন্যবাদ।’

অনেক দ্রুত বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেছেন শমিত সোম। এর আগে কানাডার ফুটবল ফেডারেশন থেকেও মিলেছিল সবুজ সংকেত।দরকার ছিল ফিফার অনুমতি, সেটাও এসে যায়। এখন শমিতকে বাংলাদেশের জার্সিতে মাঠে দেখার অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here