সম্পর্ক ভাঙছে নুসরাত-যশের?

0
95

টলিপাড়ায় আবারও বিচ্ছেদের গুঞ্জন। শোনা যাচ্ছে, নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের সম্পর্কের সমীকরণ মোড় নিয়েছে অন্য দিকে। কিছুদিন আগেও হাতে হাত ধরে নতুন ছবি নিয়ে প্রচারণায় মেতে ছিলেন এই দম্পতি। কিন্তু দিন কয়েক না কাটতেই সমীকরণ উলটে গেল।

ইনস্টাগ্রামে যশের এক পোস্ট থেকেই এই জল্পনার শুরু। ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। যে পোস্টের বাংলা অর্থ, “শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো।” এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়।

কিন্তু আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে।
ইনস্টাগ্রাম ঘেটে দেখা গেছে, অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তার পর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এ দিনই নুসরাত তাঁর ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন।

অন্য দিকে যশ পোস্ট করেছেন তাঁর বড় ছেলের ছবি। যা উস্কে দিয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের জল্পনা।
যদিও নায়ক, নায়িকা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তাঁদের সম্পর্কের শুরুতেও তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে সন্তানের জন্ম পর্যন্ত— একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যশ-নুসরাতকে।

আবারও বিতর্ক কোন দিকে মোড় নেবে? সেই প্রশ্ন অনুরাগীদের মনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here