সচিবালয়ের কর্মচারীদের আন্দোলন নিয়ে কমিটি হচ্ছে

0
52

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে এই অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরসহ ৭ জন সচিবকে নিয়ে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেন, কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ সাতজন সচিব থাকবেন। এ ছাড়া আন্দোলনরত কর্মচারীদের কমিটিতে রাখা হবে।

এদিকে ভূমি সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন কর্মচারী নেতারা। বৈঠক নেতৃত্ব দেবেন বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. বাদিউল কবির ও কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

পরিষদের সভাপতি মো. বাদিউল কবির সমকালকে বলেন, কর্মচারীদের দাবি নিয়ে সরকার পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে। ভূমি সচিবের সঙ্গে বৈঠক শেষে জানা যাবে কমিটিতে কারা থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here