সালমানের পর এবার আদিত্যের বাড়িতে ঢুকে পড়ল অজ্ঞাতপরিচয় নারী

0
50

কিছুদিন আগে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত বলিউড তারকা সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করে মুম্বাই পুলিশ। ঘটনাটি ঘটেছে ২২ মে। পুলিশ জানায়, ওই নারী কোনো অনুমতি ছাড়াই খানের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। তবে নিরাপত্তা কর্মীদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।

এবার পরিচারিকার পরিচয় দিয়ে বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের বাড়িতে ঢুকে পড়লেন আরেক নারী। মুম্বাই পুলিশের জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য!
৫৭ বছর বয়সী ওই নারীকে ইতিমধ্যেই আটক করেছে খর থানার পুলিশ। জানা গেছে তিনি দুবাইয়ে কর্মরত ছিলেন। তার নাম গাজালা কারিয়া সিদ্দিকি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার (২৬ মে) সন্ধায় আচমকাই অভিনেতা আদিত্য রায় কাপুরের বাড়িতে ঢুকে পড়েন সেই নারী। আদিত্য রায় কাপুর যদিও সেইসময়ে বাড়িতে ছিলেন না। বাংলোর প্রবেশপথে নিরাপত্তারক্ষীদের প্রশ্নের মুখে পড়লে জানান, ‘আমি বাড়ির পরিচারিকা। আদিত্যর সঙ্গে দেখা করতেই এসেছি।

জানা যায়, বলিউড অভিনেতার জন্য গাজালা একগুচ্ছ উপহারও নিয়ে এসেছিলেন। আর সেসব দেখেই নিরাপত্তারক্ষীরা কোনোরকম সন্দেহ করেননি। তবে সন্দেহ দানা বাঁধে অভিনেতা বাড়িতে ফেরার পর। আদিত্য রায় কাপুর ফিরলেই বাংলোর কর্মীরা তাকে ওই নারী সম্পর্কে জানান। এরপরই তৎক্ষণাৎ সোসাইটির নিরাপত্তারক্ষীদের সঙ্গে যোগাযোগ করেন অভিনেতা।

সেখান থেকে যোগাযোগ করা হয় খর থানার পুলিশের সঙ্গে। মুম্বাই পুলিশের একটা টিম আদিত্যর বাড়িতে এসে গোটা বিষয়টির বিবরণ শোনেন এবং তারপরই আটক করা হয় ঘজালা সিদ্দিকি নামের সেই নারীকে। বিনা অনুমতিতে অনধিকার প্রবেশের অভিযোগে ইতিমধ্যেই ওই রহস্যময়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।

এর আগে বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে পর পর দুই দিন দুজন গোপনে প্রবেশের চেষ্টা করেন। অভিযুক্তরা হলেন—ছত্তিসগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার সিং (২৩) এবং ঈশা ছাবড়া (৩২)। তারা গত মঙ্গলবার ও বুধবার আলাদা আলাদাভাবে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা করেন। এ ঘটনায় দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here