১২ বছর পর একসঙ্গে দেব-শুভশ্রী, যা বললেন তারা

0
44

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’। ভক্তরাও তাঁদের ভালোবাসার সেই জুটিকে ফের পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

বহুবার মুক্তির তারিখ পেছালেও বারবারই প্রশ্নের মুখে পড়েছে ‘ধূমকেতু’র মুক্তি। চলতি বছরের শুরুর দিক থেকে নতুন করে ছবির মুক্তি নিয়ে শুরু হয় গুঞ্জন।

মুক্তির পর একের পর এক দিন নির্ধারিত হলেও পরে তা পিছিয়েছে। আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রটনা?
ছবির মুক্তির নতুন দিন ঘোষণা করেন ছবির প্রযোজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। জানান, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এ ছবিটি।

 

এরপর তাদেরকে আর একসঙ্গে দেখা যায়নি। তাদের সেই জুটি দেখার জন্য ১২ বছর ধরে অপেক্ষা করছেন দর্শকরা।
যদিও সম্পর্কের জেরে আলাদা হয়ে যান দেব শুভশ্রী,তারপরও এত বছর পর ছবি মুক্তির জন্য কি তারা আবার এক হবেন? এমন প্রশ্নই ঘুরছিল ভক্তদের মনে।

এরমধ্যেই নিজের অনুরাগীদের বড়সড় চমক দিলেন দেব-শুভশ্রী জুটি।

এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের আগামী ছবি নিয়ে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন তাঁরা। সেই ভিডিওতে তাঁদের দেখা গেলেও তা যে আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হয়েছে তা বোঝাই যাচ্ছে।
সেখানেই তাঁদের বলতে শোনা যাচ্ছে “বারো বছর পর আমরা আবার একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। ‘ধূমকেতু’ আসছে বড়পর্দায়।

অবশেষে এই ১৪ আগস্ট। দেখা হচ্ছে সবার সঙ্গে বড়পর্দায়। আমাদের ছবি ‘ধূমকেতু।”
এই পোস্টের পর তার কমেন্টবক্সে উপচে পড়েছে নেটিজেনদের নানা মন্তব্য। পছন্দের জুটিকে রূপালি পর্দায় ফিরে পাওয়ার উচ্ছ্বাস স্পস্ট তাদের কমেন্টেই। কেউ লিখেছেন, ‘দেবের আইডিতে শুভশ্রী, এ যেন সত্যিই ধূমকেতু।’ কেউ লিখেছেন, ‘অবশেষে আসছে, দারুন লাগবে দুজনকে।’ কেউ আবার লিখছেন, ‘এটাই হয়তো শেষবার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here