ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানাকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। সোমবার ৩০ জুন দুপুর ২টার পর বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে তাকে আটক করে পুলিশ। বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেল রানা বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক।
বিশেষ সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশ বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে । মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি শওকত আলী সরকার ।





