আমি আছি, মরি নাই রে ভাই : মাহিয়া মাহি

0
52

অভিনয়ে তেমনভাবে নেই ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। তবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন মাহি। কিন্তু সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে।

বলা হয় মাহিয়া মারা গেছেন।
সম্প্রতি ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শীর্ষক দাবিতে কিছু পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে মাহিয়া মাহির নজরে আসতেই যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুক আইডিতে রোববার (২৯ জুন) মধ্যরাতে পোস্ট দিয়েছেন।

এতে তিনি লিখেছেন, ‘আমি আছি, মরিনাই রে ভাই।


সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িয়ে পড়েন এই মাহি। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সিনেমায় আবার নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মাহিয়া মাহির। প্রথম সিনেমায় নিজের দিকে আলো টেনে নেন। একের পর এক সাফল্য আসতে থাকে। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নায়কদের বিপরীতেও অভিনয়ে দেখা যায় তাকে। কিন্তু বছর দুয়েক ধরে নতুন কোনো সিনেমায় নেই তিনি।

সর্বশেষ ‘রাজকুমার’ ছবিতে তাকে দেখা গেলেও তা ছিল অতিথি চরিত্রের। অল্প সময়ের সেই উপস্থিতি তাকে আলোচনায় আনতে পারেনি। তার আগে অবশ্য ‘বুবুজান’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here