পীরগঞ্জে অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ

0
61

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিবন্ধী, বয়স্ক ও বিভিন্ন দূর্ঘটনায় আহত ব্যক্তির মাঝে ৩০টি হুইল চেয়ার বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ইমপ্যাপ্ট ইনিশিয়েটিভ এর সহযোগিতায় শনিবার পূর্ণিমা কমিউনিটি সেন্টারে এ কর্মসূচীর আয়োজন করে পীরগঞ্জবাসী কল্যাণ সমিতি ঢাকা।

এ সময় পীরগঞ্জবাসী কল্যাণ সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল ইসলাম,পীরগঞ্জ সার্কেলের এ এসপি আব্দুল হাই সরকার, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here