টাংঙ্গন নদী থেকে মরদেহ উদ্ধার

0
70

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর করনাই গড়িয়াপাড়া ঘাট থেকে আনোয়ারুল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার এ মরদেহ উদ্ধার করা হয়।

পীরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ তাজুল ইসলাম জানান, ঐ ব্যক্তি বুধবার সন্ধায় বোচাগঞ্জ থানা এলাকায় টাঙ্গন নদীর মাহালীপীর ঘাটে মাছ ধরতে আসেন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। সকালে নদীর এপারে করনাই ঘাটে তার মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্ত চলছে।

আনোয়ারূল দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার বনগাঁও গ্রামের কাষেম আলীর ছেলে। আনোয়ারুলের ছেলে আবু সাঈদ জানান, তার পিতা কাচামালের ব্যবসা করতেন। মাঝে মধ্যে নদীতে মাছ ধরতে যান। একই ভাবে বুধবার সন্ধায় তিনি নদীতে মাছ ধরতে আসেন। এরপর আর বাড়িতে ফিরেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here