পীরগঞ্জে সড়কে কৃষ্ণচুড়ার চারা রোপন কর্মসূচী উদ্বোধন

0
76

পীরগঞ্জে ১০ কিলোমিটার সড়কের দুধারে কৃষ্ণচুড়া গাছের চারা রোপন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার পীরগঞ্জ-সাগুনি পাকা সড়কের সাগুনিতে চারা রোপন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। ঠাকুরগাঁওয়ের ১০ লাখ গাছের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়।

এ সময় থুমনিয়া বন বিট কর্মকর্তা শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন সহ গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোষ্ট ও স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here