কেন্দ্রীয় চুক্তিতে ৩০ ক্রিকেটার, বাদ ৮

0
54

২০২৫–২৬ মৌসুমের জন্য ৩০ জন ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের চুক্তি কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।

তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—এবারের তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে কোনো খেলোয়াড় রাখা হয়নি। এমনকী ‘হেভিওয়েট’ বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিরাও আছেন ‘বি’ ক্যাটাগরিতে।

গতবার ২৭ জনকে চুক্তিতে রাখা হলেও এবার সংখ্যাটি বেড়ে হয়েছে ৩০। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ১২ জন, যারা দেশটির ক্রিকেটে উদীয়মান প্রতিভা হিসেবে বিবেচিত।

১২ নতুন মুখ হলেন—আহমেদ ডানিয়েল, ফাহিম আশরফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা এবং সুফিয়ান মাকিম।

এ ছাড়া গত মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচ ক্রিকেটার ‘সি’ ক্যাটাগরি থেকে জায়গা করে নিয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। তারা হলেন—আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা ও শাদাব খান। পাশাপাশি ৯ জন ক্রিকেটার আগের ক্যাটাগরিতেই অবস্থান ধরে রেখেছেন।

অন্যদিকে, চলতি বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ৮ জন। তারা হলেন—আমের জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান। এরা সবাই গত মৌসুমে ‘ডি’ ক্যাটাগরিতে ছিলেন।

২০২৫–২৬ মৌসুমে পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা:
‘বি’ ক্যাটাগরি (১০ জন):

আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি।

‘সি’ ক্যাটাগরি (১০ জন):
আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল।

‘ডি’ ক্যাটাগরি (১০ জন):
আহমেদ ডানিয়েল, হুসেইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ, সুফিয়ান মাকিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here