সবই এআই দিয়ে বানানো দাবি বিএফআইইউ প্রধানের

0
51

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলাম জানিয়েছেন, প্রকাশ হওয়া ভিডিও এআই দিয়ে বানানো। এসব তৈরি করা হয়েছে তাকে হেনস্তা করার জন্য। সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেন তিনি। বুধবার প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি এ দাবি করেন।

গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আহসান এইচ মনসুর বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ প্রধান ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ অথচ আজ বুধবার অফিস করছেন বিএফআইইউ শাহীনুল। এ নিয়ে তাকে জিজ্ঞ্যেস করা হলে তিনি জানান, গভর্ণরের সাথে দেখা করতেই ব্যাংকে এসেছেন তিনি।

গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ অবিলম্বে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অনুরোধ জানিয়ে গভর্নর বরাবর স্মারক লিপি দেয়। এর আগে গত সোমবার শাহীনুলের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহীনুল ইসলাম এটিকে ভুয়া দাবি করলেও প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংক এই ভিডিও সঠিক বলে জানতে পেরেছে।

এছাড়া বিতর্কিত পরিবহন ব্যবসায়ী এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহকে ফ্রিজ করার পর সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দিয়েছেন এএফএম শাহীনুল ইসলাম। এক্ষেত্রে অনৈতিক কিছু হয়েছে কিনা সে বিষয়েও তদন্ত করা হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here