বাগদান সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

0
37

পপ সুপারস্টার টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির প্রেমের গল্প এবার নতুন অধ্যায়ে পৌঁছাল। অবশেষে বাগদান সারলেন আলোচিত এই জুটি। মঙ্গলবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক যৌথ পোস্টেই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তাদের জীবনের এই বিশেষ মুহূর্ত।

পোস্টে রসিকতা করে তারা লিখেছেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’ সঙ্গে প্রকাশ করেছেন কিছু রোম্যান্টিক ছবি। গোলাপি ও সাদা ফুলে সাজানো বাগানে কেলসিকে দেখা গেছে হাঁটু গেড়ে প্রস্তাব দিতে। অন্য এক ছবিতে সুইফটের হাতে ঝলমল করছে আংটি। ব্যাকগ্রাউন্ডে বাজছিল সুইফটের নিজের গান ‘সো হাই স্কুল’।

ভক্তরাও আনন্দে ভাসছেন। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ১ কোটি ৭০ লাখের বেশি লাইক পেয়েছে। অভিনন্দন জানিয়েছে এনএফএল কর্তৃপক্ষও। তবে কবে বিয়ে হবে, সেই তারিখ এখনো জানাননি তারা।

২০২৩ সালে কানসাস সিটি চিফসের মাঠ অ্যারোহেড স্টেডিয়ামে সুইফটের কনসার্টে গিয়ে শুরু হয় এ প্রেমকাহিনি। কেলসি তার ‘নিউ হাইটস’ পডকাস্টে জানান, তিনি সুইফটের সঙ্গে দেখা করতে না পেরে হতাশ হয়েছিলেন। খোলামেলা সেই আগ্রহই নাকি ছুঁয়ে যায় সুইফটকে। তার ভাষায়, ‘এটা যেন একদম ৮০-র দশকের জন হিউজ সিনেমার মতো—যেখানে নায়ক জানালার বাইরে দাঁড়িয়ে বুমবক্স বাজিয়ে বলছে, আমি তোমার সাথে প্রেম করতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here