ইউল্যাব স্কুলে সাংবাদিক-পর্যবেক্ষক ঢুকতে না দেওয়া অভিযোগ

0
39

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শামসুন নাহার হলের ভোটকেন্দ্র ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে সাংবাদিক ও পর্যবেক্ষকদের দেড় ঘণ্টারও বেশি সময় কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি এ বিষয়ে বারবার জানতে চাইলেও কোনো সদুত্তর দিতে পারেননি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. শহীদুল ইসলাম (শহীদুল জহির)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এ নিয়ে শিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থীরাও অভিযোগ করেছেন।

সাংবাদিক ও পর্যবেক্ষকরা রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শহীদুল ইসলামকে এই দেড় ঘণ্টা কেন্দ্রের ভেতরে কী হয়েছে জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে যান। কেন ঢুকতে দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে এখন পর্যন্ত তো কেউ আসে নি। আমি কীভাবে বুঝব ঢুকতে পারছে কি না!

তবে সেখানে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী ‌‘নারীরা লাইনে দাঁড়িয়ে’ এমন কথা বলে তিনি সাংবাদিকদের ঢুকতে দেননি।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here