চীনে কোয়ার্টার ফাইনালে বাফুফে একাডেমি

0
40

বাংলাদেশ অ-১৭ দল শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্টে সেমিফাইনাল খেলবে আজ। এর আগে বাংলাদেশের অ-১৭ পর্যায়ের বাফুফে একাডেমি দল চীনের লিজাংয়ে আমন্ত্রণমুলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আজ গ্রুপের শেষ ম্যাচে চীনের প্রাদেশিক দল উহানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাফুফে একাডেমি দল।

চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, ‘আজ শেষ ম্যাচে আমরা হারলেও ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছি। তিন ম্যাচই জেতায় উহান গ্রুপ চ্যাম্পিয়ন। আজ বিকেলে কম্বোডিয়া ও চাইনিজ স্থানীয় দলের ম্যাচ রয়েছে। এরপর আমাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে।’

বাফুফে একাডেমি দল গতকাল শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারিয়েছিল। গত পরশু দিন চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারায়। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here