সৈয়দপুর সমিতির আহবায়ক কমিটি গঠন

0
74

‘সৈয়দপুর সমিতি, ঢাকা’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১০ই অক্টোবর তারিখে On Fire (মোহাম্মদপুর, ঢাকা) রেস্টুরেন্টে আয়োজিত সভায় ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সৈয়দপুর সমিতির আহ্বায়ক কমিটি।

মোঃ কাজী আরিফকে আহবায়ক, মোঃ আখেরুজ্জামান শাহকে সদস্য সচিব এবং মোঃ আবু আল মামুনকে অর্থ ও দপ্তর সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও সমিতির অন্যান্য সদস্যরা হলেন: মোঃ শাহিদ হোসেন, ডাঃ হারুনুর রশিদ শাহীন, মোঃ গাউসুর রহমান বুলবুল, মোঃ সোহেল রানা, মোঃ বাবুল হোসেন, মোঃ আব্দুল মতিন, মোঃ আলী ইমরান, মোঃ আবু সুফিয়ান, কাজী মোঃ শাখাওয়াত হোসেন মিশু, মোঃ হাসান কবির শিপন, মোঃ সাজ্জাদুর রহমান রুপম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ এ.কে.এম সাজ্জাদ হোসেন, মোঃ রেজওয়ানুল বারী বাবু, মোঃ ফিরোজ হোসেন, মোঃ মিজানুর রহমান বাপ্পী, মোঃ মাহমুদ তপু, মোঃ আহসান হাবীব বাপ্পী, অ্যাডভোকেট মোঃ ফেরদৌস মানিক এবং মোঃ আকতারুল ইসলাম।

এর আগে গত ৫ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে অস্থায়ী কার্যালয় ইউরাইব ঢাকা ক্যাম্পাস, ১৫/ক, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা-১২০৭-এ ৭ম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ঢাকাস্থ সৈয়দপুরবাসীকে দলমত নির্বিশেষে একত্রিত করার লক্ষ্যে সৈয়দপুর সমিতি গঠন এবং সৈয়দপুর সমিতির কার্যক্রমকে বেগবান করার জন্য উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

উক্ত সভায় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন ড. উলফাত হোসেন (প্রাক্তন শিক্ষক-ঢা. বি.), মোঃ রেজানুর রহমান (কবি, নাট্যকার, পরিচালক, সাংবাদিক, সম্পাদক), ডাঃ নজরুল ইসলাম (রিউমাটোলজিস্ট), মোঃ আব্দুল আল মাসুদ (প্রাক্তন জিএম-পূবালী ব্যাংক), মোঃ আমীর আলী আজাদ (চেয়ারম্যান-নায়েম), ইঞ্জি. মোঃ শাহাদাৎ হোসেন (ডিএমডি-ডিবিবিএল), মোঃ মেহেদী উল শহীদ প্রবাল (ডিজি-বিটিআরসি), শীলাব্রত কর্মকার (সচিব-রাজউক), আবদুল্লাহ আল মুয়ীদ (সচিব-জনপ্রশাসন), মোঃ রবিউল আউয়াল রবি (সমাজ সেবক ও শিক্ষানুরাগী), প্রফেসর মোঃ কামরুল হুদা (শেঃ কৃঃ বিশ্বঃ), মোঃ মোয়াজ্জেম হোসেন (এজিএম-সোনালী ব্যাংক), মোঃ আলমগীর স্বপন (যমুনা টিভি-ক্রাইম রিপোর্টার), ইলোরা বিশ্বাস (অপারেশন স্পেশালিষ্ট-DIA Global LLC) সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

উক্ত সভায় আগত বিপুল সংখ্যক ঢাকাস্থ সৈয়দপুরবাসীর সামনে ‘সৈয়দপুর সমিতি, ঢাকা’র আহবায়ক কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here