ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে থাকছেন না লিটন

0
37

এশিয়া কাপ খেলার সময় পাঁজরের চোটে পড়েছিলেন লিটন দাস। এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের অধিনায়ক। ইনজুরির কারণে খেলতে পারেননি আফগানিস্তান সিরিজও।

এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না লিটন। পাঁজরের চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি। এখনো ব্যাথা আছে বলে জানা গেছে।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন, আসন্ন ক্যারিবিয়ান সিরিজে ওয়ানডেতে নামা হচ্ছে না লিটনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here