অ্যাঙ্গোলাকে হারিয়ে মেসি বললেন ‘খেলতে পেরে গর্বিত’

0
33

স্টেডিয়ামের নাম ইলেভেন্থ নভেম্বর। দিনটি অ্যাঙ্গোলার স্বাধীনতা দিবস। পর্তুগালের থেকে স্বাধীনতা পাওয়ার ৫০ বছর পূর্তিতে আফ্রিকার দেশটি প্রীতি ম্যাচ খেলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।

সেজন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে দিয়েছে ১২ মিলিয়ন ডলার বা প্রায় ১৪৬ কোটি টাকা। এতো অর্থ খরচের পরও অ্যাঙ্গোলার ভক্তরা নিশ্চিতভাবেই আর্জেন্টিনার বিপক্ষে জয়ের স্বপ্ন দেখেনি।

বরং মেসি খেলবেন, গোল করবেন, অ্যাঙ্গোলাকে হারিয়ে দেবেন; এমন প্রত্যাশা নিয়েই মাঠে হাজির হয়েছিলেন ভক্তরা। মেসি মাঠে ঢোকার সময় এবং ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময়ও রাস্তায় ভক্তদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।

প্রায় চার কোটি জনসংখ্যার দেশটিতে অনুষ্ঠিত ম্যাচে মেসি দুর্দান্ত খেলেছেন। আর্জেন্টিনা ২-০ গোলের জয় পেয়েছে। এর মধ্যে মেসি ৪৪ মিনিটে লওতারো মার্টিনেজকে দিয়ে গোল করিয়েছেন। নিজে ৮২ মিনিটে দারুণ এক গোল করে দলকে বছরের শেষ ম্যাচে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

ম্যাচ শেষে মেসির হাতে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে স্বারক জার্সি তুলে দিয়েছেন। মেসিও জানিয়েছেন, এখনো জাতীয় দলের জার্সি পরতে পেরে গর্বিত তিনি, ‘জাতীয় দলের হয়ে খেলতে পেরে এবং আকাশি-সাদা জার্সির জন্য লড়তে পেরে গর্বিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here