নতুন কুঁড়ি ২০২৫–এ নৃত্যে দ্বিতীয় শিরোপা নীলফামারীর সাধিকার

0
31

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত শিশু-কিশোরদের জাতীয় প্রতিভা–অন্বেষণ প্রতিযোগিতা “নতুন কুঁড়ি ২০২৫”-এর সাধারণ নৃত্য বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে নাজিফা হোসেন সাধিকা। তিনি বাংলাদেশ শিশু একাডেমির নিয়মিত শিক্ষার্থী।

প্রায় ১৮ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ঢাকা বিভাগীয় নির্বাচনে সর্বোচ্চ performer হিসেবে নির্বাচিত হয় সাধিকা। পরে টপ–টেন নির্বাচনী পর্বে দ্বিতীয় হয়। পরবর্তী টপ–টেন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শীর্ষ পাঁচে জায়গা করে নেয়। সাধিকা উদয়ন হাইয়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশন যৌথভাবে এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে দেশজুড়ে হাজারো শিশু–কিশোর অংশ নেয়। নৃত্য, সংগীত, আবৃত্তি, গল্প বলা, অভিনয়, কৌতুকসহ মোট ১২টি বিভাগ নিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীরা গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করে।

২০ বছর পর ২০২৫ সালে আবারও নতুন কুঁড়ির পুনরায় আয়োজন করা হয়েছে—যা বিটিভির অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম বলেন, এই আয়োজন আবারও শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করেছে। তিনি সাধিকার অর্জনে গর্ব প্রকাশ করে বলেন, তার সাফল্যে শিশু একাডেমি সম্মানিত হয়েছে। একই সঙ্গে সাধিকার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেন।

বাংলাদেশ শিশু একাডেমি এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ পরিবার—উভয়ই সাধিকার সাফল্যে আনন্দিত ও গর্বিত। উদয়ন হাইয়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “একটি প্রতিযোগিতা আত্ম-আবিষ্কারের সুযোগ। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি ২০২৫’ শিশু-কিশোরদের প্রতিভা, সৃজনশীলতা ও সক্ষমতা বিকাশে সেই সুযোগ করে দিয়েছে। সাধিকার অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে সাধিকা দেশের তরুণ নৃত্য প্রতিভাদের মধ্যে নিজেকে আলাদা করে তুলেছে। তার এই সাফল্য বাংলাদেশের শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here