ইরানকে স্বাধীনতা এনে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প

0
67

ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনের ১৪তম দিনে শনিবার (১০ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথে একটি পোস্ট করেছেন ট্রাম্প। এতে তিনি দাবি করেছেন, ইরান স্বাধীনতা চায়। এতে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তিনি লিখেছেন, “ইরান স্বাধীনতার দিকে দেখছে, সম্ভবত এরআগে এমন স্বাধীনতা তারা চায়নি। যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত আছে।”

টানা দুই রাত টানা আন্দোলনের পর আজ শনিবার রাত থেকে আবারও রাজপথে জড়ো হওয়া শুরু করছেন ইরানের বিক্ষোভকারীরা। লন্ডন থেকে পরিচালিত ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দুটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে রাজধানী তেহরানের হেরাভিতে কয়েকশ মানুষ একত্রিত হয়েছেন।

এছাড়া তেহরানের পূর্বাঞ্চলের চিতগারেও অনেককে জড়ো হতে দেখা গেছেন। সেখানে তারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ রাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন। এছাড়া অনেকে ‘গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য’— এমন স্লোগানও দেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল, ইরান ইন্টারন্যাশনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here