শেষ ষোলোয় বার্সেলোনা

0
21

শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল বার্সেলোনা। এফসি কোপেনহেগেনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব শেষ করল বার্সেলোনা। এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে প্লে-অফের ঝামেলা এড়িয়ে সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল কাতালান জায়ান্টরা।

বুধবার রাতে ক্যাম্প ন্যুতে ম্যাচের মাত্র ৪ মিনিটেই ভিক্টর দাদাসনের গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। প্রথমার্ধের হতাশা ঝেড়ে ফেলে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে বার্সা। ৪৮ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কি সমতা ফেরানোর পর ৬০ মিনিটে দলকে এগিয়ে দেন বিস্ময়বালক লামিনে ইয়ামাল। এরপর ৬৯ মিনিটে রাফিনহার পেনাল্টি ও ৮৫ মিনিটে বদলি নামা মার্কাস রাশফোর্ডের ফ্রি-কিক গোলে বড় জয় নিশ্চিত হয়।

ম্যাচ শেষে লামিনে ইয়ামাল বলেন, টপ এইটে থাকা ছিল তাদের প্রধান লক্ষ্য এবং এই জয় সেটাই নিশ্চিত করেছে। তার ভাষায়, চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়লে ঘুরে দাঁড়ানো কঠিন, কিন্তু দল মানসিকভাবে শক্ত ছিল বলেই ম্যাচটা নিজেদের দিকে ঘুরিয়ে নিতে পেরেছে। অতিরিক্ত দুটি ম্যাচ না খেলেই শেষ ষোলোর টিকিট পাওয়া মৌসুমের এই ব্যস্ততায় বড় স্বস্তি বলেও মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here