আল-হিলালে যোগ দিলেন বেনজেমা

0
34

সৌদি ক্লাব আল-ইত্তিহাদ ছেড়ে আল হিলালে যোগ দিলেন ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমা। এই দলবদল সরাসরি চাপে ফেলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা জয়ের স্বপ্নকে। কেননা শিরোপার দৌড়ে রয়েছে রোনালদোর আল নাসর ও আল হিলাল।

গতকাল সোমবার আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন সাবেক ব্যালন ডি’অরজয়ী বেনজেমা। বর্তমানে এক পয়েন্ট ব্যবধানে আল-নাসরের চেয়ে এগিয়ে থাকা আল-হিলালকে আরও শক্তিশালী করল এই দলবদল। ২০২২ সালে সৌদি আরবে পা রাখার পর এখনও পর্যন্ত লিগ শিরোপার স্বাদ পাননি রোনালদো। এবার তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দলে যোগ হলো পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী বেনজেমা।

রিয়াল মাদ্রিদে রোনালদোর দীর্ঘদিনের সতীর্থ বেনজেমা গত মৌসুমে আল-ইত্তিহাদকে সৌদি লিগ শিরোপা ও কিংস কাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন।

আল-হিলাল সৌদি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব। তাদের ঝুলিতে রয়েছে ২১টি লিগ শিরোপা ও চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ। গত বছর ক্লাব বিশ্বকাপে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ৪–৩ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলেও আলোচনায় আসে দলটি।

দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট কোচ সিমোনে ইনজাগির অধীনে আল-হিলাল এখন রোনালদোর জন্য সবচেয়ে বড় বাধা। বিশেষ করে এমন সময়ে এই দলবদল এলো, যখন আল-নাসরের ট্রান্সফার কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট রোনালদোর খবর প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here