আসছে শাহরুখের ম্যায় হুঁ না’র সিক্যুয়েল

0
21

বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য বড় সুখবর। দুই দশক আগে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট সিনেমা ‘ম্যায় হুঁ না’-র সিকুয়েল নিয়ে পর্দায় ফিরছেন তিনি। বলিপাড়ার জোরালো গুঞ্জন, ফারাহ খানের নির্মাণে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ধরা দিতে চলেছেন শাহরুখ।

এরই মধ্যে সিনেমাটি নিয়ে মিলল বড় খবর। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘ম্যায় হুঁ না’-র দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া নিয়ে ইতোমধ্যে দীর্ঘ আলোচনা সেরেছেন শাহরুখ ও ফারাহ।

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হুঁ না’র মাধ্যমে পরিচালক হিসেবে ফারাহ খানের অভিষেক হয়েছিল। এরপর তারা ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।

বলিউড বিশেষজ্ঞদের মতে, ‘পাঠান’ এবং ‘জাওয়ান’-এর সাফল্যের পর দর্শক এখন শাহরুখকে চিরচেনা বাণিজ্যিক ঘরানার সিনেমায় দেখতে চাইছেন। শোনা যাচ্ছে, সিক্যুয়েলে আগের মতো কলেজ চত্বর নয়, বরং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশপ্রেমের গল্প তুলে ধরা হবে।

সবচেয়ে বড় চমক হিসেবে থাকতে পারে শাহরুখ খানের দ্বৈত চরিত্র। এর আগে তার আগামী সিনেমা ‘কিং’-এও দ্বৈত চরিত্রে অভিনয়ের কথা শোনা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭ সালের শুরুতে এই মেগা প্রজেক্টের শুটিং শুরু হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here