ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তাঁর কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
তবে বেলাল উদ্দিন প্রধান দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখের কিছু বেশি। তিনি বলেছেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে টাকা বহন করছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একইসাথে টাকা বহনের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।




