সাংবাদিকদের মুক্তি-মামলা প্রত্যাহার এবং বন্ধ অফিস খুলে দেওয়ার দাবি ডিইউজে’র

0
27

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সকল কারাবন্দী সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং বন্ধ অফিসের তালা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতারা। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে এ দাবি জানান ডিইউজে’র সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বাধীন একটি দল।

দ্রুততম সময়ের মধ্যে ডিইউজের অফিস খুলে দেওয়া, কারাবন্দী সকল সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার, সকল নিহত সাংবাদিকের হত্যার বিচার এবং কর্মচ্যুত সাংবাদিকদের চাকুরীতে বহালের দাবি জানিয়েছেন ডিইউজে ও বিএফইউজে’র নেতারা। টানা ১৮ মাস ধরে তালাবদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যালয়ের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন সাংবাদিকরা।

এর আগে প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত মানববন্ধন ও পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতারা। উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, আব্দুল ‍কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, কোষাধক্ষ্য সোহেলী চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আসাদ রহমান, দপ্তর সম্পাদক ফেরদৌস সোহেল, নির্বাহী সদস্য সাজেদা হক, সদস্য রমজান আলী, রহিমা খাতুন, রফিকুল ইসলাম, গাজী তুষারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক (বিএফইউজে)’র নেতা শেখ জামাল, বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতা স্বপন খন্দকারও শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here