র‌্যাবের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর সঞ্চয়পত্র-ব্যাংক হিসাব ফ্রিজ

0
24

দুর্নীতির অভিযোগ থাকায় র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনার ৫টি সঞ্চয়পত্র ও ৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন। এসব হিসাবে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেলেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। তারা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছে। যেটি হলে রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের এসব সম্পদ ফ্রিজ করা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here